*”মুখোশের আড়ালে”*
—জুবায়ের আহসান
নর পিশাচরূপী হায়েনারা খুবলে খাচ্ছে জীবন সংগ্রামে রত,
দুর্বল ফিলিস্তিনি শিশুদের মাংস।
চুষে খাচ্ছে মা বেটি ও নারীদের সম্ভ্রম ও রক্ত,
আবাল বৃদ্ধ বণিতাদের খাদ্য,বস্ত্র,চিকিৎসা ও বাসস্থান থেকে
নির্মম ও নিষ্ঠুরভাবে বঞ্চিত করে চলেছে।
গাজা শহরটাকে ধ্বংসস্তূপ ও কবরস্থানে পরিণত করে ছেড়েছে,
গণতন্ত্রের কারবারীরা মুখে কুলুপ এঁটে বসে আছে,
তাদের মুখে টু শব্দটিও নেই।
বিশ্বকে তমসার অন্ধকারে রেখে তারা,
এপস্টেইন ফাইলের জন্ম দিয়েছে,
নীরবে নিভৃতে ঝরে গেছে নিষ্পাপ ও মাসুম বোনেদের স্বপ্ন ও ভবিষ্যৎ।
নির্জন দ্বীপে গুমরে মরেছে তাদের হৃদয় বিদারক আর্তনাদ,
বিশ্বের সেলিব্রিটি ও মোড়লেরা তখন আকন্ঠ পান করে চলেছে
যৌনতার অমিয় সুধা।
তাদের জঘন্য ও কুৎসিত চেহারা প্রকাশ্যে এসে পড়েছে,
পৈশাচিক উল্লাসে তারা অট্টহাসি হেসে চলেছে।
নাচন কুঁদনে তারা মত্ত আছে,
আরব দুনিয়ার তথাকথিত মোল্লারা তাদের বাহবা দিচ্ছে।
পিঠ চাপড়াচ্ছে,
বলছে,সাব্বাশ!
“ট্রাম্প বিশ্বে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে।”
“প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর নরকের দরজা খুলে দেবেন।”—
এ ধরনের চাটুকারিতা ও পদলেহনে তারা ব্যস্ত,
না,মানবতার কান্না তাদের কর্ণ কুহরে প্রবেশ করছে না।
তারা বোবা বধির ও অন্ধ হয়ে গেছে,
কপটতার চরম সীমা তারা অতিক্রম করে ফেলেছে,
তাদের সুমধুর তিলাওয়াত তাদের কন্ঠ ভেদ করে হৃদয়ে পৌঁছায় না।
আর কত মাংস!
আর কত রক্ত!
আর কত প্রাণ তাদের চাই?
আর কতজন কপট তাদের পদলেহন করলে!
আর কটা এপস্টেইন ফাইলের জন্ম হলে!
তারা থামবে?
তাদের রাক্ষুসে ক্ষুধা মিটবে?
তাদের যৌন লালসা চরিতার্থ হবে?
আর কত!আর কত!আর কত প্রয়োজন?
কাম রিপু চরিতার্থের এহেন রসদ!
যার বিনিময়ে পৃথিবী আবার শান্ত হবে,
মানবতা ফেলবে স্বস্তির নিঃশ্বাস।
আবার আলোয় উঠবে ভরে আকাশ,
চারিদিকে বইবে বারুদের গন্ধহীন সুশীতল বাতাস।
*******************************
নিমদীঘি,উলুবেড়িয়া,হাওড়া-৭১১৩১৬
পশ্চিমবঙ্গ।মোবাইল-৯০৩৮৬৭০৬৬৪
