বসিরহাট: সেনকো গোল্ডের ডায়মন্ডে আগমনী থিম ফটোশুট আয়োজন
বসিরহাট: উৎসবের মরশুমকে স্বাগত জানাতে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের বসিরহাট শাখার বিশেষ উদ্যোগে ‘আগমনী’ থিমের ফটোশুট অনুষ্ঠিত হয়েছে। এই ফটোশুটে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত মুখেরা সোরুমের বিক্রিকর্মীরা অংশগ্রহণ করেছেন। আয়োজক এই সোরুমের ঋতব্রত মিত্র এই অভিনব ভাবনার নেতৃত্ব দিয়েছেন।
বসিরহাট টাউন হলের সামনের সোরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দুর্গাপুজোর আগমনী আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক, সাজসজ্জা ও গয়নার মাধ্যমে বিভিন্ন লুক উপস্থাপন করেছেন। মেকআপ রুমে আমরাপাঁচফোড়ন ও চন্দ্রিমা ঘোষ সাহা দায়িত্বে ছিলেন। স্থানীয় ব্লগাররা সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের কাজের প্রশংসা করে, ঋতব্রত মিত্র তাদের উপহার দিয়ে সম্মানিত করেছেন। মিডিয়া পার্টনার ছিল ‘কলকাতার সময়’।
