*”ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদ ও মানবিক সমাজ”*
—জুবায়ের আহসান
ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদ ও তাদের দোসর,
বিশ্বকে দিয়েছে তারা অসংখ্য যুদ্ধ উপহার।
যার কারণে পৃথিবীর মানচিত্র থেকে,
হারিয়ে গেছে কোটি কোটি নারী ও নর।
লক্ষ লক্ষ মানুষ হয়েছে পঙ্গু ও অসহায়ত্বের স্বীকার,
মানব সমাজে নেমে এসেছে তাই গভীর অন্ধকার।
হাজার হাজার টন বোমা ও মিসাইলের আঘাতে,
হয়েছে তারা ক্ষত-বিক্ষত ও বে-ঘর।
রোগে শোকে বিপদে আপদে অনাহারে অর্ধাহারে,
কাটছে সারাটা জীবন তাদের মানবেতর।
যুদ্ধ বাধানোর যারা হোতা কারিগর, শোনেনা তারা আহাজারি মানবতার। বোঝেনা তারা মজলুমের কান্না,জ্বালা ও যন্ত্রণার,
আছে শুধু তাদের অধিকার কুট কৌশল ও ষড়যন্ত্র করার ।
তারা রাখে শুধু অধিকার বিশ্বের ধন-সম্পদ কুক্ষিগত করার, পুঁজিবাদের আড়ালে গরীবের রক্ত চুষে খাবার।
তাদেরই আছে একচেটিয়া অধিকার, বিশ্বের সমস্ত মিডিয়াকে নিয়ন্ত্রণ করার।
তাদেরই আছে কেবল একচ্ছত্র অধিকার,
দুর্বল দেশগুলোর উপর ছলে বলে কৌশলে খবরদারি করার।
একরাতে একটা সভ্যতাকে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেবার,
গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে বিশ্ব নেতৃত্ব হাইজ্যাক করার। মানবিক সমাজ চায়না এই যুদ্ধংদেহী খেলা,
তারা চায় খাদ্য,বস্ত্র,চিকিৎসা,বাসস্থান ও নিরাপত্তার অধিকার।
তারা চায় সম্মানের সহিত বাঁচার ও কর্মের অধিকার,
চায় অধিকার শান্তি সম্প্রীতি ও একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার।
************************************* নিমদীঘি,উলুবেড়িয়া,হাওড়া-৭১১৩১৬
পশ্চিমবঙ্গ। মোবাইল-৯০৩৮৬৭০৬৬৪
