এক ঘণ্টা আলো, এক ঘণ্টা অন্ধকার

1

রাত দুইটা ঘামে ভেজা পুরো শরীর
হঠাৎ থেমে যায় ফ্যানের হাওয়া।
অন্ধকার নামে নীরব আতঙ্ক হয়ে,
লোডশেডিং যেন অভ্যাসে পরিণত।

মোবাইলের আলোয় দেখি সময়
২:১৭, চার্জ শেষের পথে।
ঘুম আসে না, শুধু গরমের দহন,
ঘরটা যেন জ্বলন্ত চুলা।
একটু স্বস্তি আজ বিলাসিতা,
এক ফোঁটা ঠাণ্ডা হাওয়ার জন্য আকুতি।

এ কি শুধু আমার রাতের একা গল্প?
না এটা এখন পুরো দেশের ব্যথা।
এক ঘণ্টা আলো, এক ঘণ্টা অন্ধকার,
জীবন যেন ভাগ্যের লটারির মতো।

স্বপ্নগুলোও কি নিভে যাচ্ছে ধীরে?
ঘামে ভেজা পাতায় কাঁপে ভবিষ্যৎ।
মায়ের ক্লান্তি, বাবার চিন্তা,
ছাত্রের চোখে ঘুমহীন ভয়।

এই অন্ধকার শুধু বিদ্যুৎ কেড়ে নেয় না—
কেড়ে নেয় শান্তি, স্বপ্ন, আর আমাদের আগামী।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here