কলকাতায় সুতানুটি শর্টস ও K.I.S.A.S ফিল্ম ফেস্টিভ্যাল সমাপ্তি
কলকাতা: ২৪শে আগস্ট থেকে ২৭শে আগস্ট ২০২৬ পর্যন্ত ওয়েস্টবেঙ্গল ফিল্ম সেন্টার, নন্দন-৩ এ অনুষ্ঠিত হয় ১৪তম সুতানুটি শর্টস এবং ৭ম K.I.S.A.S ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবের উদ্বোধন করেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। প্রতিদিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই উৎসবে প্রবেশ ছিল অবাধ।
উৎসবের পরিচালক অজয় বরণ দে এবং সভাপতি অর্নিবান সামান্ত সবার প্রতি আন্তরিক আহ্বান জানান এই ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য। শেষ দিনে উপস্থিত ছিলেন দেবিকা মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত। অনুষ্ঠানে কলাকুশলীরা রাখী বন্ধন উৎসবও পালন করেন।
