অডিশন শেষে ‘বেঙ্গল সুপার ড্যান্সার’-এর প্রোমো শুট, সুযোগ পেলেন ৪৪ প্রতিযোগী

0

অডিশন শেষে ‘বেঙ্গল সুপার ড্যান্সার’-এর প্রোমো শুট, সুযোগ পেলেন ৪৪ প্রতিযোগী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩১ আগস্ট:
বাংলা নৃত্যভিত্তিক রিয়েলিটি শোয়ের জগতে নতুন সংযোজন হতে চলেছে ‘বেঙ্গল সুপার ড্যান্সার (সিজন ১)’। রিয়েল রিলস মোশন পিকচার-এর উপস্থাপনায় তৈরি এই নৃত্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে CTVN AKD PLUS-এ। শোটি পরিচালনা করছেন রবি কুমার (রবি কুমার হরি)।

অডিশন পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। অডিশনের পর এবার শুরু হয়েছে শোয়ের প্রোমো শুট। ২০২৬ জুড়ে বিভিন্ন পর্যায়ে চলা এই শুটিংয়ের গুরুত্বপূর্ণ পর্বের চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৩০ ও ৩১ আগস্ট গড়িয়ার জয় হিন্দ অডিটরিয়ামে।

আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, অডিশনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও অসম থেকে বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রায় ৭০০ জন প্রতিযোগীর মধ্যে থেকে ৪৪ জন পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রতিযোগীদের নৃত্যপ্রতিভাকে সামনে রেখে প্রোমো শুটে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ।

শোয়ের বিচারকমণ্ডলীতে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন পঙ্কজ শীল, টলিউড অভিনেত্রী মেঘনা হালদার, ইন্দ্রাক্ষী দেস্রী । তাঁদের অভিজ্ঞতা ও মূল্যায়নের মাধ্যমে প্রতিযোগীদের নৃত্যদক্ষতা বিচার করা হবে।

আয়োজকদের আশা, বাংলা ও অসমের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিভাবান নৃত্যশিল্পীদের এই মঞ্চ দর্শকদের কাছে নতুন প্রতিভার পরিচয় করিয়ে দেবে। অডিশন পর্বে বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ এবং সেখান থেকে ৪৪ জনের নির্বাচনের ফলে ইতিমধ্যেই অনুষ্ঠানটি ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।

এখন অপেক্ষা, প্রোমো শুটের পর কবে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করবে ‘বেঙ্গল সুপার ড্যান্সার (সিজন ১)’ এবং নির্বাচিত ৪৪ প্রতিযোগীর মধ্যে কে হয়ে উঠবেন বাংলার নতুন নৃত্যপ্রতিভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here