অভ্যাস

1

তুমি হঠাৎ আসা ঝুমঝুম বৃষ্টি,
আমি ভিজে যাওয়া গ্রামের মেঠোপথ।
তুমি চোখের নীরবতা,
আমি জমে থাকা না বলা কথা।

তুমি দূরে গেলে,
আমি নিজেকেই হারিয়ে ফেলি‌।
তুমি নাম না জানা এক অনুভূতি,
তবু সবচেয়ে সত্যি তুমি।

তুমি আমার অপূর্ণ ইচ্ছে
তবু সবচেয়ে প্রিয় তুমি।
তুমি অন্ধকারের বুকের আলো,
তুমি আমার নিঃশ্বাস মতো
তুমি না থাকলে,
সবই অসম্পূর্ণ।

তুমি থাকলে জীবন পূর্ণতা,
না থাকলে শূন্যতা।
তুমি আমার এমন এক অভ্যাস
যাকে ভুলতে চাই,
কিন্তু কখনো পারি না।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here