কবিতা – ভক্ত খুঁজি

1
filter: 0; jpegRotation: 90; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ভক্ত খুঁজি
সুদীপ ভড়

স্বর্ণ রথে চলেছি আমি
পিছে কত ভক্ত বৃন্দ
পবিত্র এই উৎসব দিনে
ধরে না ওদের আনন্দ।
চতুর্দিকে উঠে জয় ধ্বনি
বাজে কত নানান বাদ্য
ভক্ত মাঝে এসেছি আমি
এনেছে চরণ ধূতে পাদ্য।

সাজো সাজো রব তাই আজ
দোকানি সাজিয়েছে পসরা
ছোটো বড়ো সকলেই যা
কিনিবে করেছে তার খসরা।
মোর আশীষ পাবে বলে
চেষ্টায় ওদের নাইকো খামতি
অর্থ স্বর্ণ ঢালছে অগাধ
ভক্তিতে রয় শুধু কমতি।

আমি কহি স্বর্ণ চাহি না
চাহি যে মোর হৃদয় রথ
ভক্তের মন পাবো বলে
ধরেছি আমি এই পথ।
ভক্তের মাঝে ভক্ত হয়ে
খুঁজে চলেছি প্রকৃত ভক্তকে
মেকি ভক্তিতে ভরা সব
তাতেই কাটায় ওরা অক্তকে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here