বিপদ কি নাহিরে?
কলমে- হিমেন্দু দাস
‘মাটিহীনদেশ খালি’ শেল বোম গুলিতে
বেয়নেটে ঝি হাটে ঝাঁজ ঘাঁটা বুলিতে।
পিঠ দেখে দেওয়ালেতে মুখ খোলা ঢাকিতে,
বাজ আঁটে ফাঁকা গেরো মায়ে ঝিয়ে ডাকিতে।
ধিক ধিক ধিক্কারে কাজে সাজে পাণ্ডা,
তেরে মেরে ডাণ্ডা করে দেবে ঠাণ্ডা।
ঠকঠকে ঠাণ্ডাতে ঠগ ঠগে ঠ্যাঙাতে,
জল মাপে ঠেঙারেরা, ঠগি ওঠে ডেঙাতে।
ভালো ভালো তাও ভালো আওয়াজের হুংকার
ফোকলামো ফাজলামি, দাঁত বিষে খুংখার।
খুনসুটি খানদানি খাঁকি টানা ঘানিতে,
দেওয়ালেতে টিকটিকি শান্তিটা আনিতে।
বুমেরাং বুমেরাং সাবধানে সান্ত্রী,
পিঠ ঠেকা দেওয়ালেতে ঘুম ভাঙা ক্রান্তি।
প্রতিজ্ঞা ঠিক দিশা পার করে তরণী,
‘মাটিহীনদেশ খালি’ দিগন্তে অরণী।
কানখোলা মাঝি দেয় ঝাঁপ ঝাঁপ ঝাঁপানি,
শেল বোম গুলিতে নিশ্চুপ কাঁপানি।
পিঠ দেখে দেওয়ালেতে মুখ খোলা বাহিরে,
দিগন্তে দিন ঢলে বিপদ কি নাহিরে?
