কবি ও বাচিক শিল্পী হিসেবে ‘বঙ্গ রত্ন সম্মান ২০২৬’-এ ভূষিত হতে চলেছেন উলুবেড়িয়ার দেবস্মিতা দাস

0

শিরোনাম: কবি ও বাচিক শিল্পী হিসেবে ‘বঙ্গ রত্ন সম্মান ২০২৬’-এ ভূষিত হতে চলেছেন উলুবেড়িয়ার দেবস্মিতা দাস।
নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: সাহিত্য ও বাচিক শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঐতিহ্যবাহী ‘বঙ্গ রত্ন সম্মান ২০২৬’-এ ভূষিত হতে চলেছেন হাওড়ার উলুবেড়িয়ার বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী দেবস্মিতা দাস। আগামী ৪ আগস্ট, ২০২৬ কলকাতার আইসিসিআর (ICCR)-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়েছে।
‘ড্রিমস এন্টারটেইনমেন্ট’ আয়োজিত এই সম্মাননা সভায় টলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ও গুণী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দিয়েছেন। তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন টেলি অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষী দাশগুপ্ত, পন্ডিত মল্লার ঘোষ।
পেশায় অঙ্কন শিক্ষিকা দেবস্মিতা নেশায় একজন নিবেদিতপ্রাণ কবি ও বাচিক শিল্পী। ২০২১ সালে নতুন দিল্লি থেকে তিনি ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ ‘সেরা লেখক সম্মাননা অ্যাওয়ার্ড’ নিউ দিল্লি থেকে লাভ করেন। তাঁর রচিত একাধিক যৌথ কাব্যগ্রন্থ ২০২০ সালে ঐতিহ্যবাহী ন্যাশনাল লাইব্রেরীতে স্থান পায় এবং ২০২৪ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাঁর একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে পাঠকমহলে বেশ সমাদৃত হয়। বর্তমান তিনি বিখ্যাত বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় সুযোগ্যা ছাত্রী।এছাড়া সোনার বাংলা, ফ্রেন্স টিভি, রূপসী বাংলা ও চ্যানেল ভিশনের মতো একাধিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে তাঁর স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান নিয়মিত সম্প্রচারিত হয়েছে।

মিডিয়া – সুব্রত চ্যাটার্জী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here