নিঃস্বার্থ ভালোবাসা

0

নিঃস্বার্থ ভালোবাসা
জেরিন জাহান দিশা

বল তো,
কবে থেকে বদলে গেলে তুমি?
এমন তো কথা ছিল না-
কথা ছিল সুখ দুঃখে পাশে থাকব দুজনেই।

তুমি নতুনের মোহে
পুরাতন কে ভুলে গেলে,
আমি হয়ে গেলাম
তোমার কাছে মূল্যহীন।
কেন বারবার তুমি
আমাকে কাঁদাও?

কেন নিজেকেই বেশি ভালোবাসো –
আমি ক্ষত -বিক্ষত হয়ে
অসহায়ের মতো
আজো তোমাকেই চাই।

তবে বুঝতে শিখেছি
আমার ভালোবাসার
যোগ্য ন‌ও তুমি ।

একদিন হয়তো বুঝবে কি হারালে তুমি
সেইদিন বুকভরা ভালোবাসা নিয়ে
আমার সামনে দাঁড়াবে ।
কিন্তু আমি –
ফিরিয়ে দেব তোমাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here