*” ঐক্যের প্রকৃত ধারণা”*
—জুবায়ের আহসান
ঐক্য মানে সততা,
ঐক্য মানে ন্যায়পরায়ণতা।
ঐক্য মানে বিশ্বস্ততা,
ঐক্য মানে নির্ভরতা।
ঐক্য মানে হঠকারিতা না করা,
ঐক্য মানে ধৈর্যধারণ করা।
ঐক্য মানে দুই বা তার অধিক ব্যক্তি,পরিবার,দল-মত,জাতি-ধর্ম ও দেশের মধ্যে একই চিন্তা-ভাবনার আদান প্রদান,
ঐক্য মানে একই আদর্শের মেলবন্ধন।
ঐক্য মানে পরামর্শভিত্তিক কাজ করা,
ঐক্য মানে একে অপরের বিপদে আপদে সাহায্যের হাত প্রসারিত করা।
ঐক্য মানে হিংসা ভুলে একে অপরের সুখে দুখে পাশে থাকা,
ঐক্য মানে ভালো কাজে সর্বাবস্থায় সাথে থাকা।
ঐক্য মানে ক্ষুদ্র ও তুচ্ছ স্বার্থ পরিত্যাগ করা,
ঐক্য মানে বৃহত্তর লাভের জন্য আত্ম ত্যাগ স্বীকার করা।
ঐক্য মানে জাতিতে জাতিতে দেশে দেশে মারামারি কাটাকাটি বন্ধ করা,
ঐক্য মানে সর্বক্ষেত্রে বিভেদ বা মেরুকরণের নীতি বর্জন করা।
ঐক্য মানে অন্যায়ের বিরুদ্ধে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদে সোচ্চার হওয়া,
ঐক্য মানে দুষ্কৃতির উৎসাদনে ধনী-গরীব,জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে সুদৃঢ় অবস্থান নেওয়া।
ঐক্য মানে সুকৃতির প্রতিষ্ঠায় সমস্ত প্রতিবন্ধকতাকে পদদলিত করা,
ঐক্য মানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতি-ধর্ম,বর্ণ,দলমত নির্বিশেষে জান ও মালের কুরবানী করা।
ঐক্য মানে সম্প্রীতির পরিবেশ বজায় রাখা,
ঐক্য মানে সর্বদা শান্তি প্রতিষ্ঠিত রাখা।
বিভেদ নয় ঐক্য চাই,
হিন্দু মুসলিম শিখ ঈসায়ী।
একে অপরে ভাই ভাই,
বিদ্বেষ ভুলে বাঁচতে চাই।
******************************
নিমদীঘি,উলুবেড়িয়া,হাওড়া-৭১১৩১৬ পশ্চিমবঙ্গ।মোবাইল-৯০৩৮৬৭০৬৬৪
