পাপী আমি

0

পাপী আমি
জেরিন জাহান দিশা

তোমাকে বোঝা –
বড্ড কঠিন।

কেন এত দুরে রাখ আমাকে ?
কেন‌ই বা এত পাষাণ তুমি ?

ভালোবাসা কি এতই পাপ-
নাকি আমি পাপী ?

তুমি শোকেসে রাখা ডায়মন্ড,
চোখ ধাঁধানো আলো তোমার –

আর আমি সস্তা রূপো –
থাকি কোনো পুরানো বাক্সের ভেতরে,
তাই কি সহজেই হারিয়ে যায় অন্ধকারে।

তাই কি অবহেলা করো ?
নাকি আমি যথেষ্ট ন‌ই ।

কখনো কি দেখেছো আমাকে –
ভালো করে ?
মন খুলে কথা বলেছো ।

আমি তো শুধু চেয়েছিলাম –
তোমার পাশে একটু জায়গা,
তোমার নীরবতাও

নিজের মতো ভালোবাসতে ।
কিন্তু তুমি দূরেই র‌ইলে-
আর আমি
পাপী হয়েই গেলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here