সাক্ষী থাকল ঐতিহাসিক রামমোহন লাইব্রেরির রায়া দেবনাথ হল। গত ৪ঠা অক্টোবর, ২০২৬ (রবিবার) বিকেল ৪টেয় সুমন্ত প্রকাশনীর উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ বই প্রকাশ অনুষ্ঠান। সুদূর নবদ্বীপ থেকে এসে অত্যন্ত সুচারু ও সুসংগঠিতভাবে এই পুরো অনুষ্ঠানটির সফল পরিচালনা করেন সুমন্ত প্রকাশনীর কর্ণধার প্রীতম দাস এবং তাঁর সহধর্মিনী সোমা মল্লিক দাস। সাহিত্যের প্রতি তাঁদের প্রগাঢ় ভালোবাসা ও নিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সুধীজনকে মুগ্ধ করে।
দীপ প্রজ্বলন ও চাঁদের হাট:
শুভ ইলেকট্রিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের নান্দনিক সূচনা ঘটে। মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন বহু গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিত্ব। অতিথি আসনে উপস্থিত ছিলেন:
ড. সমুদ্র বসু (প্রধান অতিথি — বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিক)
শ্রীমতি সোমা মুখোপাধ্যায় (বিশিষ্ট সাহিত্যিক, দারুবিগ্রহ গবেষিকা ও প্রাবন্ধিক)
শ্রী সদ্যোজাত (তুহিন চাকলাদার) (কথা কবি ও কথা সাহিত্যিক)
কৌশিক গাঙ্গুলি (বিশিষ্ট কবি)
শ্রী অনুপ ঘোষাল (বিশিষ্ট কবি)
শ্রীমতি সোমা দে (বিশিষ্ট লেখিকা ও বাচিক শিল্পী)
ড. বিজুরিকা চক্রবর্তী (বিশিষ্ট লেখিকা, কবি ও গবেষক)
উপস্থিত গুণীজন ও সঞ্চালনা:
অনুষ্ঠানে সাহিত্যচর্চা ও প্রকাশনা ভাবনা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন লেখক ও সম্পাদক সায়ন তালুকদার, লেখক ও উদয়ন প্রকাশনীর কর্ণধার শুদ্ধশীল ঘোষ, লেখক ও অভিনেতা নীলেশ নন্দী, লেখক ও চিত্রশিল্পী মলয় বর্ধন, লেখিকা সঙ্গীতা আইচ সাহা এবং কবি ও সাংবাদিক সোমনাথ লাহা।
সমগ্র অনুষ্ঠানটি নিখুঁত ও চমৎকারভাবে সঞ্চালনা করেন তনিমা চক্রবর্তী এবং সায়ন তালুকদার। নেপথ্যে ওয়েবসাইট ডেভেলপমেন্টে রাজ ও কৃষ্ণেন্দু এবং প্রধান সহযোগিতায় ছিলেন শান্তনু বিশ্বাস, শুভ হালদার ও মুসকান আফরিন। খারাপ আবহাওয়া ও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি অতিক্রম করেও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্ধারিত ৩ ঘণ্টার সময়সীমা পেরিয়ে অনুষ্ঠান আরও আধ ঘণ্টা বর্ধিত হয়।
শারদ সংখ্যা ‘জগজ্জননী’ ও ১৯টি নতুন গ্রন্থের শুভ উন্মোচন:
এদিনের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সুমন্ত প্রকাশনীর শারদীয় বিশেষ সংখ্যা “জগজ্জননী”-র শুভ উন্মোচন। চমৎকার বাঁধাই, ঝকঝকে ছাপা এবং দৃষ্টিনন্দন অক্ষরের অলঙ্করণে গড়ে ওঠা এই শারদ সংখ্যাটি ইতোমধ্যেই পাঠকদের নজর কেড়েছে।
এর পাশাপাশি এদিনের মঞ্চ থেকে মোট ১৯টি নতুন গ্রন্থ প্রকাশিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
১. মেঘমালা — অজন্তা প্রামানিক
২. কমলা রানীর গল্পের সিন্দুক — নিরুপমা চক্রবর্তী
৩. সেই মুখ সেই ছবি — শচীদুলাল দাস
৪. শ্রী শ্রী গোপীনাথ ও ভক্ত বৃন্দাবন চন্দ্র — বিজয় দত্ত
৫. আমার মা — সাগ্নিক কুমার ভুঁই
৬. কিছু কাহিনী কিছু কবিতায় — ফাল্গুনী তনিমা
৭. পদার্থবিদ্যার ক্রমবিকাশ — রবি শঙ্কর পাল
৮. অল্প স্বল্প ছোটদের গল্প — শিবাজী শংকর ধর
৯. ছবি আঁকার বই — নবকুমার সরকার
১০. অগ্নিজিতা — মাধুরী পাল সাউ
প্রকাশকের বক্তব্য ও ভবিতব্য:
অনুষ্ঠান শেষে প্রকাশনীর কর্ণধার প্রীতম দাস জানান, “অনেক বইয়ের কাজ এখনো শেষ করে ওঠা সম্ভব হয়নি। আশা করছি আগামী কালীপূজার আগেই আমরা পাঠকদের জন্য নতুন আরেকটি বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করতে পারব।”
সাহিত্যের এই ঐকান্তিক প্রচেষ্টায় সুমন্ত প্রকাশনী আগামীদিনে বটবৃক্ষের মতো বিশালতা অর্জন করুক—এটাই আমাদের প্রত্যাশা। নবপ্রকাশিত সমস্ত গ্রন্থ ও লেখকদের জন্য ‘উলুবেড়িয়া নিউজ’-এর পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এডিটর – সুব্রত চ্যাটার্জী
