মিষ্টি চাহনির বাঘা
জেরিন জাহান দিশা
আমার মিষ্টি বিড়াল ছানা,
নাম রেখেছি তার বাঘা।
চোখ দুটো টানাটানা,
মিষ্টি তার চাহনি।
নরম নরম ছোট্ট লোম,
দেখলে জুড়ায় আমার মন।
নেই কোন ভাবনা,
করে শুধু ছলনা।
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে,
জেগে খেলায় মশগুল থাকে।
আমায় দেখলে দৌড়ে আসে,
মিষ্টি করে আদর দিতে বলে।
রাগ করলে মিউ মিউ ডাকে,
লাগে ভীষণ বেশ।
কখনো ওঠে জানালাতে,
কখনো আমার বিছানায় আসে।
ছোট্ট পায়ে হাঁটে ধীরে,
মনটা ভরায় ভালোবাসায়।
আমার বাঘা সারাক্ষণ,
দুষ্টুমিতে মাতায়।
