বাঙালি মানে রঙিন গল্প,
মনের মাঝে সুর,
দুঃখ থাকলেও হাসতে জানে—
এটাই তার গরব ভরপুর।
শারদীয়ার ঢাকের তালে,
মন যে নাচে নীরব সুখে,
মা আসেন প্রতি বছরে
ভালোবাসার ছোঁয়া বুকে।
পয়লা বৈশাখ, নতুন সকাল,
হালখাতার মিষ্টি হাসি,
পুরোনো সব দুঃখ ভুলে
নতুন নতুন স্বপ্নে ভাসি।
দোলের রঙে রাঙা আকাশ,
হোলির ছোঁয়ায় মেতে প্রাণ,
ভাইফোঁটার স্নেহের বন্ধন—
চিরকাল অটুট থাকুক
সেই টান।
ঈদের চাঁদে খুশির ঝিলিক,
বড়দিনে আলোর খেলা,
সব ধর্মে একসাথে মেশা—
এই তো বাঙালির মেলা।
খাবারে তার অশেষ টান,
মাছ-ভাতে ভরা প্রাণ,
রসগোল্লা, সন্দেশ ছাড়া
অসম্পূর্ণ তার সন্ধ্যান।
আমার ঘরে গন্ধ লেগে থাকে
মা’র হাতের রান্নায়,
মাছ-ভাতের সাদামাটা সুখ
লুকিয়ে থাকে মনের কোণায়
সংস্কৃতিতে ভরপুর মন,
গানে কবিতায় ভাসে দিন,
বাঙালি মানে আবেগে ভরা—
সেতো চিররঙ্গিন
তাই আজ বলি—
ঝড় আসুক, অন্ধকার নামুক,
জীবন যতই কঠিন হোক—
উৎসব আমার শক্তি,
উৎসব আমার আলো,
সকলকে বাসি আমি ভালো ❤️
আমি বাঙালি—
আবেগে ভরা প্রাণ,
উৎসবেই বেঁচে থাকি
চিরদিন অম্লান।