চলো শৈশবে ফিরে যাই

0

*চলো শৈশবে ফিরে যাই*

*কলমে — বাদল বর্মন*

:::::::::::::::::::::::::::::::::::::::::::

*চলো শৈশবের রঙিন দিন গুলিতে যাই হারিয়ে।*
*কোলাহল মুখর আনন্দে পরস্পরকে ধরি জড়িয়ে।*।

*মাঠে-ঘাটে হাটে বাজারে হৈ-হুল্লোড়ে সবে এক সাথে যাই ছুটি*।
*লালু বুলু কালু নিলু শীলু দৌড়ে ছুটি মাথায় বেঁধে বরা ঝুঁটি।।*

*সাহেবদের পেয়ারা বাগানে,কানু কাকুর খিড়া ও ফুটি খেতে।*
*জোছনা রাতে সবে এক সাথে কবিতা গল্পের ছলে ঝালমুড়ি নিয়ে বসি মাদুর পেতে।।*

*চলো সবে একত্রে ছুটে গিয়ে তিতাস নদীর ঘাটে খাই ডিগবাজি।*
*বার দুপুরে সুর তুলে নুপুরে বাবুদের পুকুরে আমরা যে বড্ড পাঁজি।।*

*আলো-আঁধারি রাতে আমার গোপন প্রিয়া কে নিয়ে সাথে জোনাকি পোকা ধরি।*
*খোল-কর্তালের নিয়ে হাতে গাঁ য়ের*
*কীর্তনীয়াদের সাথে গাইবো গান‌ হরি হরি*।।

*চলো যাই ছিলাম নদীর তীরে শস্য-সবুজ সারি সারি গম্বুজ আছে যাকে ঘিরে।*
*আয় রে সকল বন্ধু সখা,ধরবো জলে ইংলিশ রুই কাতলা মাগুর সবার ভিড়ে।*।

*সারা দিন করবো খেলা এই বেপারি বাড়ির মসজিদের বালির মাঠে।*
*দিনের শেষে গোধূলি এসে, যখন দিবে ডাক, সূর্য গেছে পাটে।*

*মাঝ গাঙ্গেতে ভাসাইয়ে নাউ, এক সাথে সকলে দুলাবো পাও।*
*বৈঠা হাতে, পূর্ণিমা রাতে ,খেলিবো খেলা সবে *নৌকা বিলাস বাও*।।

*চলো সবে বন্ধুগণ শৈশবেতে আবার যায় ফিরে।*
*সবুজে ভরা,স্বপ্নে গড়া সোনালী দিনগুলি আছে জীবন ঘিরে*।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here