মাটির কথা
শস্য শ্যামল শান্তিপ্রিয় গ্রাম আমার প্রাণ,
বাতাসে ভেসে আসে লোকসুরের গান।
রাস উৎসবে মাতে আজ ময়নার মন,
আনন্দে কাটে সবার সারাটি শুভ ক্ষণ।
মিষ্টি কদমার স্বাদে ভরে যায় মুখ,
রাস মেলায় খুঁজে পাই অনাবিল সুখ।
বোশেখের শেষ ক্ষণে শিবের গাজন গান,
ভক্তির সুরে মাতে বাংলার গ্রাম্য প্রাণ।
চড়ক পুজার টানে মানুষের ঢল নামে,
আদি সংস্কৃতি বাঁচে আমাদের এই গ্রামে।
লৌকিক আচারে ভরা প্রিয় এই মাটি,
মমতায় ঘেরা গ্রাম বড়োই পরিপাটি।
