স্মৃতির বৈশাখ

2

​আবার একটা চৈত্র শেষ,
আবার একটা বৈশাখ এলো দুয়ারে,,
মনের ভেতর অতীতের চলাচল,
ভুলতে পারিনি আজও তাহারে।

জীর্ণ পাতা ঝরার শব্দে আজও
যেন কার চেনা ডাক শুনি,,
নতুন খাতার গন্ধে আজও
পুরনো দিনক্ষণ গুনি।

​তপ্ত রোদে দীর্ঘশ্বাস বাড়ে,
কালবৈশাখী মেঘের আড়ালে,,
ব্যথাগুলো সব জেগে ওঠে ফের,
স্মৃতির পাতাটি নাড়ালে।

মুছবে কি আর মনের ধুলো
নববর্ষের ঐ পবিত্র বারি?
কিছু মায়া যে রয়েই যায়,
যার সাথে কভু করা যায় না আড়ি।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here