পয়লা বৈশাখ

1

পয়লা বৈশাখ
সুদীপ ভড়

হে ঋতুরাজ বসন্ত
তোমায় আমি দিলাম ছুটি,
আবার তুমি এসো কিন্তু
রাগ ক’রো না লক্ষ্মীটি।

বিদায় যদি না জানাই তবে
কেমনে আসব আমি,
আমি যে পয়লা বৈশাখ
ন‌ইকো তোমার মতো দামি।

ভোরের আলো ফোটার আগে
আসব বিশাখাকে নিয়ে,
নতুন বছর হবে শুরু
বর্ষবরণ হালখাতা দিয়ে।

বৈশাখী ঝড়ে মুছে যাক
যা কিছু আছে পুরাতন,
দূর হোক গ্লানি যতো
জাগুক মনে শিহরণ।

শিমুল নয়, পলাশ নয়
ফোটাবো আমি গন্ধরাজ,
গন্ধে মোরা মাতবো সখা
সাজবো আমি নব সাজ।

বাউলের গানে নাচবে তুমি
আপনার তালে তালে,
বলবে তুমি, হে বৈশাখ
এত দিন কোথায় ছিলে ?

ছিলাম আমি অন্যখানে
থাক না সে সব কথা,
আনন্দে মাতি সব ভুলে
মনে আছে যত ব্যথা।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here