শারদীয় আবহে মুখরিত মঞ্চ: সত্যজিৎ রায়ের চরিত্রদের মেলবন্ধনে অনুষ্ঠিত হলো আগমনীর বার্ষিক শারদ যাপন উৎসব

শারদোৎসবের প্রাক্কালে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য এবং সাহিত্য চর্চার মেলবন্ধনে মুখরিত হয়ে উঠল ‘তপসিয়া আগমনী রাকন্টের সোসাইটি’র মঞ্চ। নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভাকে মর্যাদা দিতে এবং বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যেতে মহাসমারোহে উদযাপিত হলো তাদের বার্ষিক শারদ যাপন অনুষ্ঠান ‘আগমনীর শারদোৎসব’। দীর্ঘ ১১ বছর ধরে এই সংগঠনটি নিঃস্বার্থভাবে তরুণ শিল্পীদের প্রতিভা অন্বেষণে নিরলস কাজ করে চলেছে। বর্তমান প্রযুক্তিনির্ভর ও কর্মব্যস্ত জীবনে যেখানে যুবসমাজ অনেক সময় শিকড় থেকে দূরে সরে যায়, সেখানে নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত উদ্যোগে পরিচালিত এই আয়োজন উপস্থিত সুধীজনের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। প্রতি বছরের মতো চলতি বছরেও এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল একটি অভিনব চিন্তাভাবনা। ২০২৬ সালের মঞ্চের মূল ভাবনা ছিল ‘অন্ধকার থেকে আলোর পথে যাত্রা’ অর্থাৎ অন্ধকারের বুক চিরে আলোর অভিমুখে উত্তরণ। উল্লেখ্য, সংগঠনটি ২০২৪ সালে বাংলা সাহিত্যের মঙ্গলকাব্যের ধারা অবলম্বনে ‘অভয়া মঙ্গল’ এবং ২০২৫ সালে উৎসবের দিনেও ঘরে ফিরতে না পারা পরিযায়ী মানুষদের বাস্তবতাকে থিম হিসেবে তুলে…










