এগরায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল গাছ: ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি, অন্যত্র আশ্রয় দুর্গত পরিবারেরনিজস্ব সংবাদদাতা, এগরা: প্রবল ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হলো তিনটি বসতবাড়ি। গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলের বৈচাঁ গ্রামে এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া “অর্ণব”-এর ঝোড়ো হাওয়ার দাপটে একটি বিশাল গাছ ভেঙে পড়ে সংলগ্ন বাড়িগুলির ওপর। এর ফলে তিনটি পরিবারের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ভেঙে চুরমার হয়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন: * সেক আজিজ (পিতা: সেক গুলমহম্মদ) * পারুল বিবি (স্বামী: সেক মৈনু) * সেক মুজিত (পিতা: সেক গুলমহম্মদ) (সবার সাং: বৈচাঁ, পো: এগরা, থানা: এগরা)ঘটনার সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাণহানির বড়সড় কোনো খবর না মিললেও ঘরবাড়ি পুরোপুরি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় পরিবারের সদস্যরা বর্তমানে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দুর্গত পরিবারগুলির পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।
