স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬: চলচ্চিত্র জগতের নক্ষত্রখচিত সন্ধ্যা

0
oplus_2

কলকাতা (১৩ই সেপ্টেম্বর, ২০২৬): গতকাল iLEAD অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর বহু প্রতীক্ষিত পুরস্কার বিতরণী পর্ব। ইলেকট্রিক প্রদীপ প্রজ্জ্বলন এবং রামকৃষ্ণ মিশন গোলপার্কের স্বামী সুপর্ণানন্দ মহারাজের অনুপ্রেরণাদায়ী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান: চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট অভিনেত্রী মমতা শংকর এবং খ্যাতনামা পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়-কে সম্মানিত করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় উত্তম কুমারের প্রতিকৃতি মেমেন্টো, চারাগাছ ও উত্তরীয়।
বিশেষ উপস্থিতি: ডঃ সওয়ার ধনানিয়ার (Chief Guest) পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সুপর্ণানন্দ মহারাজ, ডঃ তরিৎ কুমার দত্ত, ডঃ পবিত্র সরকার, অঞ্জন সিনহা, প্রদীপ চোপড়া সহ বহু বিশিষ্ট গুণীজন।
মিস্টার পল্লব রায় ও তাঁর টিমের সুচারু ও পেশাদার পরিচালনায় পুরো অনুষ্ঠানটি এক স্মরণীয় মুহূর্ত হিসেবে সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here