সুরভারতী সংগীত পরিষদ অনুমোদিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ‘পাপড়ির কবিতাঙ্কুর’-এর প্রথম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হলো। গত ২রা জুন ২০২৬ তারিখে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের আবৃত্তি, নৃত্য ও সংগীতের মেলবন্ধনে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
প্রতিষ্ঠানের কর্ণধার ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী তৃণা মুখার্জ্জীর পরিচালনায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি মূলত অনলাইন মাধ্যমে শিক্ষার্থীদের আবৃত্তি শিক্ষা দিয়ে আসছে। কিন্তু বার্ষিক এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে দীর্ঘদিনের অনলাইন ক্লাসের শিক্ষার্থী এবং অভিভাবকরা সশরীরে উপস্থিত হয়ে এক মিলনমেলায় পরিণত হন।
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করা হয়। এরপরই বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন খুদে ও বড় শিক্ষার্থীরা। আবৃত্তি পরিবেশনায় অংশ নেন ঈশানী পাড়ুই, অভিনন্দন সাহা, অহনা ঘোষ, রিন্টু সরকার, সৃজা মন্ডল, অনু দাস, সোনালী সরকার, অন্বেষা বিশ্বাস, শিবানী চক্রবর্তী, রাজশ্রী কর্মকার ও দেবযানী ঘোষ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কুহেলি রায়।
এদিন আবৃত্তি প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। ছোটদের বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে অনু দাস এবং বড়দের বিভাগ থেকে প্রথম স্থান দখল করে রাজশ্রী কর্মকার। এছাড়াও অহনা ঘোষ, সোনালী সরকার, রিন্টু সরকার, দেবযানী ঘোষ, শিবানী চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য ও অন্বেষা বিশ্বাসকে শংসাপত্র, ট্রফি ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে অন্বেষা বিশ্বাসের অনবদ্য নৃত্য পরিবেশন এবং ডঃ সুগতা সাহা, মৌসুমী নন্দী ও রাজকুমার বিশ্বাসের সংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্বে কর্ণধার তৃণা মুখার্জ্জীর আবৃত্তি ও নৃত্য পরিবেশনা ছিল এক বিশেষ আকর্ষণ।
প্রথম বর্ষপূর্তির এই অনুষ্ঠানটি শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে এক স্মরণীয় স্মৃতি হয়ে রইল। দীর্ঘদিনের অনলাইন ক্লাসের সহপাঠীদের সামনাসামনি দেখার উচ্ছ্বাস এবং সামগ্রিক আয়োজন প্রশংসিত হয়েছে সর্বমহলে।
Home RELIGION & CULTURE নৈহাটিতে উৎসবমুখর পরিবেশে ‘পাপড়ির কবিতাঙ্কুর’-এর প্রথম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
