শ্রমিক দিবস

0

শ্রমিক দিবস
জেরিন জাহান দিশা

আজকে বিশ্ব শ্রমিক দিবস,
শ্রদ্ধা জানাই সকল
শ্রমিক ভাইদের,
যারা ঘাম ঝরিয়ে
রক্ত পানি করে

একটু একটু করে
গড়ে আমাদের এই পৃথিবীকে।
আযানের ধ্বনি শোনার পর‌ই
তারা কাজে নামে ।

রোদ-বৃষ্টি কষ্ট সয়ে
অক্লান্ত পরিশ্রম করে,
ইট গাঁথে, রাস্তা বানায়,
চালায় কলকারখানা ।

তাদের হাতেই গড়ে ওঠে
নতুন দিনের ঠিকানা।
তাদের হাসি, তাদের দুঃখ
আমাদের মতোই।

তবুও চুপচাপ সয়ে যায়
হাজারো কষ্ট।
আজকের দিনে প্রতিজ্ঞা করি –

করব তাদের সম্মান,ঝষষ
শ্রমিক ছাড়া এই পৃথিবী
হবে না যে মহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here