আমি বদলে গেছি

0

আমি বদলে গেছি
জেরিন জাহান দিশা

তুমি চলে যাওয়ার পর,
আমি একা থাকতে শিখে গেছি।

আগে তোমাকে নিয়ে ভাবতাম,
এখন শুধু নিজেকে নিয়ে ভাবি।

জানো রাতগুলো আগেও লম্বা ছিল,
এখন রাতগুলো নিঃশব্দ হয়ে গেছে।

তোমার কথা মাঝে মাঝে মনে পড়ে,
কিন্তু এখন আর তোমার জন্য
মন খারাপ করে কাঁদি না।

তুমি ছিলে আমার ভালোবাসার মানুষ,
আমি ছিলাম তোমার কাছে অল্প‌ই ।

এখন আমি বদলে গেছি,
আগের সেই সহজ-সরল
দিশা নেই।

ভালোবাসা কমে যায়নি,
শুধু একটুখানি নিজেকে
বদলে ফেলেছি।

যেদিন তুমি আমাকে বুঝবে,
সেদিন তোমার থেকে
আমি দূরে সরে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here