*”জ্ঞানের আলোকবর্তিকা”*
―জুবায়ের আহসান
নির্ভুল ও নির্ভেজাল জ্ঞানের আলোকবর্তিকা,
যা বিশ্ব-মানবতার পথ-নির্দেশিকা।
স্রষ্টার প্রেরিত বিজ্ঞানময় কুরআন, যা একমাত্র অনুসরণীয় জীবনবিধান। এ হলো আরবী ফরমান,
যা সত্য সহকারে হয়েছে অবতরণ।
ইহা একটি উজ্জ্বল ও অকাট্য প্রমাণ, এতে আছে সবকিছুর বিশদ বিবরণ। নিজের বক্তব্য পরিষ্কারভাবে করেছে বর্ণন, ভীতি প্রদর্শন ও সুসংবাদ করেছে বহন।
উন্নত মর্যাদা সম্পন্ন এ কুরআন, সংরক্ষিত ফলকে আছে লিপিবদ্ধকরণ। এর মধ্যে নেই কোনো বক্রতা,
এতে নেই কোনো সন্দেহ সংশয় ও জটিলতা।
ইহা জ্ঞানে পরিপূর্ণ প্রজ্ঞা ও হিকমত, দুনিয়াবাসীদের জন্য ইহা একটি নসিহত।
এ কুরআন পথ দেখায় এমন, .
যা একেবারেই সোজা ও সরল। এটি তো অন্তরদৃষ্টির আলো,
দ্ব্যর্থহীন সত্যের প্রকাশে সমুজ্জ্বল। বিশ্বাসীদের জন্য এটি একটি স্মারক, এর মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন।
যাবতীয় অন্ধকার করে অপসারণ, দেখায় আলোর মহা-সন্ধান।
সত্য ও মিথ্যার পার্থক্যকারী,
কষ্টি পাথর হলো এ ফুরকান।
সকল নিয়ামত দ্বারা একে,
করা হয়েছে পূর্ণতা বিধান।
যাকে দেয়া হয়েছে এর জ্ঞান,
পেয়েছে সে সমূহ কল্যাণ।
*************************************
নিমদীঘি, উলুবেড়িয়া, হাওড়া-৭১১৩১৭
মোবাইল-৯০৩৮৬৭০৬৬৪
