পাপী আমি
জেরিন জাহান দিশা
তোমাকে বোঝা –
বড্ড কঠিন।
কেন এত দুরে রাখ আমাকে ?
কেনই বা এত পাষাণ তুমি ?
ভালোবাসা কি এতই পাপ-
নাকি আমি পাপী ?
তুমি শোকেসে রাখা ডায়মন্ড,
চোখ ধাঁধানো আলো তোমার –
আর আমি সস্তা রূপো –
থাকি কোনো পুরানো বাক্সের ভেতরে,
তাই কি সহজেই হারিয়ে যায় অন্ধকারে।
তাই কি অবহেলা করো ?
নাকি আমি যথেষ্ট নই ।
কখনো কি দেখেছো আমাকে –
ভালো করে ?
মন খুলে কথা বলেছো ।
আমি তো শুধু চেয়েছিলাম –
তোমার পাশে একটু জায়গা,
তোমার নীরবতাও
নিজের মতো ভালোবাসতে ।
কিন্তু তুমি দূরেই রইলে-
আর আমি
পাপী হয়েই গেলাম।
