শিউলি হয়ে তোমার জন্য

0

কবিতা :শিউলি হয়ে তোমার জন্য
জেরিন জাহান দিশা

আমি তোমার জন্য
ভোরের শিউলি ফুল হবো,
নিঃস্তবদ্ধ রাতের অন্ধকারে
তোমার ছোঁয়ায় ফুটে রইবো।

চাঁদের আলো ছুঁয়ে যাবে
আমার সাদা পাপড়িগুলো,
ভোরের মিষ্টি প্রথম হাওয়ায়
নীরবে ঝরে পড়বো।

সকালের আলোয়
তুমি যখন পথ চলবে,
আমার মিষ্টি সুগন্ধে
ভরে যাবে তোমার মন।

ঝরে পড়া পাপড়ির মাঝে
থেকে যাবে আমার ভালোবাসা,
তুমি বুঝবে নীরব মনে
আমার কত গভীর এই ভালোবাসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here