চুড়ান্ত বিচ্ছেদ

0

চুড়ান্ত বিচ্ছেদ
জেরিন জাহান দিশা

দীর্ঘ এক বছর পর
আজ হঠাৎ তোমার নামটা
অনলাইনে দেখলাম।

অদ্ভুত এক কাঁপুনি হলো বুকের ভেতর,
মনে হলো , তুমি ঠিক আমাকে লিখবে
“কেমন আছো, দিশা ?”

কিন্তু না-
তুমি ব্যস্ত ছিলে
অন্য কোনো গল্পে।

আমি চুপচাপ তাকিয়ে র‌ইলাম
স্ক্রিনের দিকে,
যেখানে আমার জন্য
তোমার মনে কোনো ভালোবাসা ছিল না-
ছিল শুধু অবহেলা।

দেরিতে হলেও আজ বুঝলাম
অপেক্ষার‌ও একটা শেষ থাকে।
সব ‘লাস্ট সিন’
ফিরে আসার গল্প বলে না

কিন্তু ‘অনলাইন’
আজ প্রমাণ করে দিল
তুমি ভালো আছো,
আমাকে ছাড়াই।

তাই আজ
শেষবারের মতো লিখলাম –

“ভালো থেকো, চুমকি।”

তারপর
নিজেকেই আনফ্রেন্ড করে দিলাম
তোমার জীবন থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here