কবিতা: নতুন বছর

1

নতুন বছর
মহীতোষ গায়েন

আলাদা আমার নতুন বছর নেই
প্রতিদিনই তো নতুন ভাবেই আসে,
পাল্টায় কত মানুষের মনলিপি ….
বন্ধু পাখিরা জানলায় এসে বসে।

ত্রিতল ফ্ল্যাটে নিরিবিলি কামরায় থাকি একা,
জানালার ধারে আর এক বন্ধু বকুল আছে
সে গাছে পাখিদের ভাব ভালোবাসা প্রেম….
তিন প্রহরেই আসে,রাখা খাবার খেতে কাছে।

পাখিদের মত দুঃখ-কষ্টহীন,খুব সুখে আছি
নিজের মতো,একলা জীবন খুবই শান্তিময়;
ঘরসংসার হঠাৎ করেই হয়,কেউ সয়,

কেউ মিথ্যে ভণিতা করে,দেখা যায় না হৃদয়ে গভীর ক্ষয়।

নতুন বছর সেজেগুজে আসে,আবার চলে যায়,
সবাই স্বপ্নে চায়;কেউ পায়,কেউ তীব্র হতাশায়..
তবুও লড়াই চলছে অবিরত,মেঠোপথে বাউল
জীবনমুখী গায়,বাংলার মুখ নষ্ট যেন না হয়।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here