20.9 C
Kolkata
Wednesday, March 4, 2026
HomeBLOGইসরো ইউভিকা ২০২৫-এ সুযোগ পেল এগরা পাবলিক স্কুলের ছাত্র আদিত্যজ্যোতি কর

ইসরো ইউভিকা ২০২৫-এ সুযোগ পেল এগরা পাবলিক স্কুলের ছাত্র আদিত্যজ্যোতি কর

Date:

Related stories

বইমেলার আড়ালে ‘সম্মাননা’র ফাঁদ? অশোক স্তম্ভ ও ISO চিহ্নের অপব্যবহারে ঘনীভূত রহস্য

বাঙালির প্রাণের উৎসব কলকাতা বইমেলা কি এবার তঞ্চকতার চারণভূমি...

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ব্রাত্য বসুর হাতে উন্মোচিত হলো ‘উদার আকাশ’-এর বিশেষ সংখ্যা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হলো...

রোয়েভার ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৬

তামিলনাড়ুর পেরামবালুরে অবস্থিত প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান রোয়েভার ইঞ্জিনিয়ারিং কলেজ...

বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে পোস্টার বিতর্ক! অভিষেকের নির্দেশে সরানো হলো ‘যুবরাজ’ লেখা ব্যানার

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে তাঁর পৈতৃক ভিটে সিমলা স্ট্রিটকে কেন্দ্র...

খাঁটোরা ফুটবলে কে পি ডি ফাইনালে

ডোমজুড় খাটোরা নেতাজি সংঘ আয়োজনে আট দলীয় বিরাট ফুটবল...
spot_imgspot_img

পূর্ব মেদিনীপুরের এগরা থেকে এক গর্বের খবর— ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) আয়োজিত ‘ইউভিকা ২০২৫’ (Young Scientist Programme)-এর জন্য নির্বাচিত হয়েছে এগরা পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র আদিত্যজ্যোতি কর।

এই কর্মসূচি মূলত ইসরোর একটি বিশেষ উদ্যোগ, যার লক্ষ্য দেশের ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ভবিষ্যতের জন্য দক্ষ বিজ্ঞানী তৈরি করা। প্রতিবছর দেশের বিভিন্ন স্কুল থেকে নির্বাচিত মেধাবী ছাত্রছাত্রীদের ইসরোর বিভিন্ন কেন্দ্র ঘুরিয়ে মহাকাশ বিষয়ক কর্মশালা, ল্যাব পরিদর্শন ও প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই বছরের নির্বাচিতদের তালিকায় আদিত্যর নাম উঠে আসতেই স্কুলজুড়ে আনন্দের জোয়ার। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ও সহপাঠীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। স্কুলের প্রিন্সিপাল বলেন, “আদিত্য বরাবরই একাগ্র, জিজ্ঞাসু ও কঠোর পরিশ্রমী ছাত্র। ওর এই অর্জন আমাদের স্কুল এবং এলাকার জন্য গর্বের।”

আদিত্য জানিয়েছে, “ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে পড়াশোনা আর ভিডিও দেখা আমার পছন্দ। ইসরোতে কাজ করার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখি। এই সুযোগ আমার কাছে স্বপ্ন পূরণের প্রথম ধাপ।”

আদিত্যর এই অর্জন পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল সংযোজন। তার ভবিষ্যতের সাফল্য কামনা করেছেন সকলেই।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here