কলকাতায় অনুষ্ঠিত হল Funding Dreamers 2026, চার স্টার্টআপকে ₹১০ কোটি পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব
কলকাতা: নিউটাউনের রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল Funding Dreamers 2026 – Pitch • Connect • Fund • Grow, যেখানে ১০০-রও বেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিল্পক্ষেত্রের নেতৃবৃন্দ, স্টার্টআপ মেন্টর এবং ব্যবসায়িক প্রতিনিধিরা একত্রিত হন।
স্টার্টআপ শোকেস ও পিচিং-কেন্দ্রিক এই অনুষ্ঠানে মোট ১০টি স্টার্টআপ বিনিয়োগকারীদের সামনে তাদের ব্যবসায়িক মডেল, উদ্ভাবন ও বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন বিনিয়োগকারী, যার মধ্যে ৫ জন ছিলেন ইনভেস্টর প্যানেলিস্ট এবং আরও ৫ জন ছিলেন Guest Investor। Startup Pitch, Investor Q&A, বিশেষজ্ঞদের বক্তব্য, পুরস্কার প্রদান এবং Networking Session-এর মাধ্যমে উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারী ও শিল্প বিশেষজ্ঞদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বিনিয়োগের আগ্রহ। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের পক্ষ থেকে মোট ₹১০ কোটি পর্যন্ত Funding Offer চারটি স্টার্টআপ—Samporno, Sconto, Dr. Sudhir Pain Relief এবং Indrobotics—এর জন্য প্রস্তাব করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজেশ কেওয়াত, TEDx Speaker ও FastInfo Group-এর Founder। ইনভেস্টর প্যানেলে ছিলেন অর্ণব রায়, রোহিত শাহ, হর্ষ বিহানি, অর্ণব বসু এবং অরিজিৎ কর। এছাড়াও বিশেষ বক্তব্য রাখেন Guest Invester Mayukh Garami যিনি অনেক start up কে invest এবং mentor করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এই অনুষ্ঠানের আয়োজন করেন Abhinaw Sagar (MSME Consultant, founder of Funding Dreamers), Niraj Gupta(founder of Funding Dreamers,Co founder of Easiera, Marketing and AI automation consultant) এবং Dev Ghosh(Creative Director and founder of Virgo9 Pvt. Ltd).-এর সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও সংগঠক হিসেবে। তাঁদের উদ্যোগে Funding Dreamers-এর মাধ্যমে স্টার্টআপ, বিনিয়োগকারী, মেন্টর এবং ব্যবসায়িক নেতৃত্বের মধ্যে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি হয়।
অনুষ্ঠানে ১০০-রও বেশি Founder অংশগ্রহণ করেন। ১০টি নির্বাচিত স্টার্টআপের পিচ এবং ১০ জন বিনিয়োগকারীর উপস্থিতি এই উদ্যোগকে উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ networking ও funding-focused platform হিসেবে তুলে ধরে।
