ভাষার সেতু, মানুষের ডাক

0

বাঙলা ভাষা আমার প্রাণ, হৃদয়ের মধুর গান,
তাচ্ছিল্যের তীর কেন ছোঁড়ো, কিসের এই অবমান?

ভাষা ভিন্ন, মন তো এক—রক্তের রঙ তো একই,
দেশের মাটিতে সবারই অধিকার সমান অধিকারেই।

অন্য রাজ্য, বিদেশে যদি ওঠে নির্যাতনের ঢেউ,
মানুষ কেন মানুষকে ভোলে—এ কেমন অচেনা কেউ!

আমরা কি আলাদা বলো? আমরা তো ভাই ভাই,
একই সূর্য, একই আকাশ—এই সত্য ভুলো নাই।

বিভেদের আগুন জ্বালিয়ে লাভ কি তোমার শেষে?
মানবতার আলো নিভে গেলে অন্ধকারই ঘিরে দেশে।

যত বেশি বিড়ম্বনা বাড়াবে, ততই হারাবে পথ,
পিছিয়ে পড়বে মানবতা, থেমে যাবে উন্নতির রথ।

মানুষকে কখনও ভাগ করোনা—এটাই হোক শপথ,
রাজনীতির নামে যেন না হয় অন্যায়ের রথ।

অত্যাচারের ছায়া ডেকে আনে ভয়ঙ্কর দিন,
ভালোবাসাই পারে গড়তে আগামী সুন্দর ঋণ।

এসো আজ হাত ধরি সবাই, ভাঙি ভেদাভেদ,
শিক্ষা ও সংস্কৃতির আলোয় মুছে যাক সব ক্ষেদ।

ভাষার সেতু গড়ে তুলি, হৃদয় হোক একসুর—
মানুষ হোক মানুষের পাশে, এটাই হোক ভোর। 🌿

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here