কবি নজরুল
— ডাঃ আব্দুল বাসেত
কবি নজরুল,
দারিদ্র্য তোমার কাছে মেনেছে হার;
তুমি সমগ্র বিশ্বকে দিয়েছো উপহার সাহিত্য – সম্ভার।
তুমি উচ্চ শিক্ষা পারো নি নিতে অর্থ সংকটে,
তুমি চেয়েছিলে মানুষ মিলেমিশে থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতিতে।
তুমি গর্জে উঠেছো অত্যাচারী ব্রিটিশের বিরুদ্ধে,
তোমার ‘বিদ্রোহী’ আজও গাঁথা ভারতবাসীর হৃদয়ে।
তোমার ‘বিষের বাঁশি’, ‘সর্বহারা’, ‘প্রলয় শিখা’, ‘অগ্নিবীণা’;
পরাধীন ভারতবাসীর অন্তরে জাগিয়েছে স্বাধীনতার চেতনা।
তুমি লিখেছো কত নাটক, কত গান;
তোমার সৃষ্টির মাঝে তুমি ভাস্বর, চির-অম্লান।
তোমার কবিতায়, গানে বিশ্ববাসী হয়েছে আপ্লুত, বিমোহিত;
তাইতো তুমি বিশ্বমাঝে চির সমাদৃত।
তুমি দীর্ঘকাল ছিলে স্নায়ু রোগে আক্রান্ত,
নইলে তোমার সৃষ্টির ডালি আরও হতো বহুগুণে সমৃদ্ধ।
তোমার সৃষ্টির মাঝে প্রকাশিত মানবপ্রেম, বিদ্রোহ, সাম্যবাদ;
তুমি বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
তুমি জন্মেছিলে এপার বাংলায়, বর্ধমানের চুরুলিয়া গ্রামে;
তুমি আছো শুয়ে নীরব নগরে মসজিদের পাশে, ওপার বাংলাতে।
