বৈশাখের আগমনে

0

বৈশাখের আগমনে

সুদীপ ভড়

রুদ্ররূপী প্রলয়ঙ্করী কালবৈশাখী
ধ্বংস করো অহমিকার অট্টালিকা
বৈশাখ আসুক নতুন নতুন স্বপ্ন নিয়ে
পুরাতনে আজ পড়ুক যবনিকা।

ভূ পতিত হোক জরা জীর্ণ বৃক্ষ
বৈশাখ জাগাক মনে আজ কিশলয়
উড়ে যাক কলুষিত মেঘ রাশি
উদিত হোক শুভ চিন্তার অরুণোদয়।

বৈশাখের আগমনে নব সূচনা
নতুন করে বাঁচতে শেখা
হৃদয় কল্লোলিত সুরের মূর্ছনায়
মনে উদ্ভাসিত চিত্রলেখা।

আনন্দ কলরবে ভরে উঠুক বনানী
দীপ্ত উচ্ছ্বাসে দোলাক তাদের মাথা
ভয়হীন হোক মৃগ শাবক বিশ্বচরাচরে
আর যেন না পায় তারা মাতৃহারা ব্যাথা।

নব প্রান হোক সঞ্চারিত চৈত্র খরার বুকে
অঙ্কুরিত হোক নব ভ্রুণ মিস্টি মধুর সুরে
লিঙ্গ যেথায় বাঁধ না মানে মুক্ত সেথায় মন
বৈশাখ আনবে সম্প্রতি এক হিংসা যাবে দূরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here