ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে টালিগঞ্জ রসা সার্বজনীন দুর্গোৎসব, ‘কলকাতার সময়’-এর শারদ সম্মান প্রদান
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কুঁদঘাট অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতিচর্চা ও ধর্মীয় পরম্পরাকে গুরুত্ব দিয়ে শারদোৎসবে বিশেষভাবে নজর কাড়ল টালিগঞ্জ রসা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এই অঞ্চলের প্রাচীন দুর্গাপুজোগুলির অন্যতম হিসেবে পরিচিত এই পুজোকে ঘিরে আয়োজিত হয় ছোট মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর বোধন এবং সিঁদুর খেলার আয়োজনও উৎসবের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
উৎসবের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিবেশের স্বীকৃতিস্বরূপ টালিগঞ্জ রসা সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে ‘কলকাতার সময়’-এর পক্ষ থেকে শারদ সম্মান তুলে দেওয়া হয়।
সম্মান প্রদান অনুষ্ঠানে ‘কলকাতার সময়’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাহিত্যিক বিধান সাহা, সংগঠক বরুণ চক্রবর্তী, শিক্ষক সঞ্জয় কর, ছোটদের পত্রিকা ‘চিরকালের ছেলেবেলা’-র সম্পাদক দীপালি রায়, ক্রীড়াবিদ অমরেশ ব্যানার্জি এবং সাহিত্যপত্রিকার সম্পাদক বিজন চন্দ। উপস্থিত ছিলেন ‘কলকাতার সময়’-এর দুই কর্ণধার, লেখক মানব মণ্ডল ও সাংবাদিক দেবরঞ্জন চক্রবর্তী। এছাড়াও ‘উলুবেড়িয়া সংবাদ’-এর সুব্রত চ্যাটার্জি, দেবব্রত ব্যানার্জি ও তাঁর সহযোগীদের পাশাপাশি আন্তর্জাতিক নিউজ স্টারের সংবাদদাতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঐতিহ্য রক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রয়াস এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে মেলা ও সাংস্কৃতিক কর্মসূচির সংযোগ উৎসবকে দিয়েছে বাড়তি মাত্রা।
স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে আয়োজিত এই শারদ সম্মান পুজো কমিটির সাংস্কৃতিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই বিবেচিত হচ্ছে।ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে টালিগঞ্জ রসা সার্বজনীন দুর্গোৎসব, ‘কলকাতার সময়’-এর শারদ সম্মান প্রদান
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কুঁদঘাট অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতিচর্চা ও ধর্মীয় পরম্পরাকে গুরুত্ব দিয়ে শারদোৎসবে বিশেষভাবে নজর কাড়ল টালিগঞ্জ রসা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এই অঞ্চলের প্রাচীন দুর্গাপুজোগুলির অন্যতম হিসেবে পরিচিত এই পুজোকে ঘিরে আয়োজিত হয় ছোট মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর বোধন এবং সিঁদুর খেলার আয়োজনও উৎসবের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
উৎসবের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিবেশের স্বীকৃতিস্বরূপ টালিগঞ্জ রসা সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে ‘কলকাতার সময়’-এর পক্ষ থেকে শারদ সম্মান তুলে দেওয়া হয়।
সম্মান প্রদান অনুষ্ঠানে ‘কলকাতার সময়’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাহিত্যিক বিধান সাহা, সংগঠক বরুণ চক্রবর্তী, শিক্ষক সঞ্জয় কর, ছোটদের পত্রিকা ‘চিরকালের ছেলেবেলা’-র সম্পাদক দীপালি রায়, ক্রীড়াবিদ অমরেশ ব্যানার্জি এবং সাহিত্যপত্রিকার সম্পাদক বিজন চন্দ। উপস্থিত ছিলেন ‘কলকাতার সময়’-এর দুই কর্ণধার, লেখক মানব মণ্ডল ও সাংবাদিক দেবরঞ্জন চক্রবর্তী। এছাড়াও ‘উলুবেড়িয়া সংবাদ’-এর সুব্রত চ্যাটার্জি, দেবব্রত ব্যানার্জি ও তাঁর সহযোগীদের পাশাপাশি আন্তর্জাতিক নিউজ স্টারের সংবাদদাতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঐতিহ্য রক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রয়াস এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে মেলা ও সাংস্কৃতিক কর্মসূচির সংযোগ উৎসবকে দিয়েছে বাড়তি মাত্রা।
স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে আয়োজিত এই শারদ সম্মান পুজো কমিটির সাংস্কৃতিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই বিবেচিত হচ্ছে।
