20.8 C
Kolkata
Wednesday, March 4, 2026
HomeUncategorizedশোভাবাজার রাজবাড়ীতে ‘দুর্গাপূজার একাল সেকাল’ সংকলনের প্রকাশ

শোভাবাজার রাজবাড়ীতে ‘দুর্গাপূজার একাল সেকাল’ সংকলনের প্রকাশ

Date:

Related stories

বইমেলার আড়ালে ‘সম্মাননা’র ফাঁদ? অশোক স্তম্ভ ও ISO চিহ্নের অপব্যবহারে ঘনীভূত রহস্য

বাঙালির প্রাণের উৎসব কলকাতা বইমেলা কি এবার তঞ্চকতার চারণভূমি...

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ব্রাত্য বসুর হাতে উন্মোচিত হলো ‘উদার আকাশ’-এর বিশেষ সংখ্যা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হলো...

রোয়েভার ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৬

তামিলনাড়ুর পেরামবালুরে অবস্থিত প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান রোয়েভার ইঞ্জিনিয়ারিং কলেজ...

বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে পোস্টার বিতর্ক! অভিষেকের নির্দেশে সরানো হলো ‘যুবরাজ’ লেখা ব্যানার

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে তাঁর পৈতৃক ভিটে সিমলা স্ট্রিটকে কেন্দ্র...

খাঁটোরা ফুটবলে কে পি ডি ফাইনালে

ডোমজুড় খাটোরা নেতাজি সংঘ আয়োজনে আট দলীয় বিরাট ফুটবল...
spot_imgspot_img

গত বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (তৃতীয়া), ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ীর দুর্গাদালানে এক অনন্য বই প্রকাশের আসর অনুষ্ঠিত হয়। শিল্প সৃজন পরিষদ ও প্রকাশনীর উদ্যোগে প্রকাশিত হলো বিশেষ সংকলন “দুর্গাপূজার একাল সেকাল”

এই প্রকাশনা অনুষ্ঠানের নেপথ্যে ছিলেন সংস্থার কর্ণধার ড. সোহিনী চক্রবর্তী এবং সভাপতি স্বাগত মজুমদার। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অশোক মুখোপাধ্যায়। সংকলনের বিচারকের দায়িত্ব পালন করেন গবেষক ও সাহিত্যিক ড. আদিত্য চক্রবর্তী (বাংলা সাহিত্যে PhD প্রাপ্ত) এবং পটের দুর্গা-বাড়ির ‘দুর্গা’ গ্রন্থের লেখিকা সোমা মুখোপাধ্যায়

ড. সোহিনী চক্রবর্তী জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই শোভাবাজার রাজবাড়ীর দুর্গাদালানকে বেছে নিয়েছেন, যাতে ঐতিহ্যের সাক্ষ্য রেখে সংকলনটির প্রকাশনা স্মরণীয় হয়ে থাকে।

প্রধান সংকলনের পাশাপাশি আরও একটি যৌথ কবিতা সংকলন প্রকাশিত হয় — “কবিতার পেন্টাগ্রাম”। এতে অংশগ্রহণ করেছেন কবি আবু তাহের, বৈদ্য দেবী প্রসাদ চট্টোপাধ্যায়, তরুণ কুমার নন্দী, ড. দেবদূত মুখোপাধ্যায় এবং ড. সোহিনী চক্রবর্তী

অনুষ্ঠানে দুর্গাপূজা-ভিত্তিক কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশনে এক অনন্য আবহ তৈরি হয়। বিচার পর্বে “দুর্গাপূজার একাল সেকাল” সংকলনের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ড. সরোজ মাহাত, দ্বিতীয় সুব্রত দাস, এবং তৃতীয় বর্ণালী গোস্বামী

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে শোভাবাজার রাজবাড়ীর দুর্গোৎসব এদিন পরিণত হয় এক স্মরণীয় সাহিত্য-সাংস্কৃতিক আসরে।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here