25 C
Kolkata
Thursday, March 19, 2026
HomeEDUCATIONযুবশক্তির ইতিবাচক প্রতিচ্ছবি: ২৪তম জন্মবার্ষিকীতে মানবসেবার অঙ্গীকার যুব আইকন দেবরাজ সাহার

যুবশক্তির ইতিবাচক প্রতিচ্ছবি: ২৪তম জন্মবার্ষিকীতে মানবসেবার অঙ্গীকার যুব আইকন দেবরাজ সাহার

Date:

Related stories

বৃদ্ধাশ্রমে জন্মবার্ষিকীর আলোকবর্তিকা — মানবতার বার্তা দিলেন দেবরাজ সাহা

নিজের জন্মদিনকে শুধুমাত্র ব্যক্তিগত আনন্দের গণ্ডিতে আবদ্ধ না রেখে...

মানবতার অন্নভাগ — পথবাসী মানুষের পাশে দেবরাজ সাহা

নিজের জন্মদিনকে মানবতার স্পর্শে অন্য মাত্রা দিলেন বীরভূমের তরুণ...

তারুণ্যের জয়গান: কলকাতা বইমেলায় দৃষ্টান্ত স্থাপন করল ‘গপ্পোবাগীশ’প্রকাশনী

সদ্য সমাপ্ত ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা এক অনন্য ইতিহাসের...

জন্মদিনকে মানবসেবার উৎসবে রূপ দিলেন বীরভূমের তরুণ লেখক দেবরাজ সাহা

নিজের ২৪তম জন্মবার্ষিকীকে ঘিরে একাধিক মানবসেবামূলক কর্মসূচির উদ্যোগ নিয়েছেন...
spot_imgspot_img

আন্তর্জাতিক সংগঠন International Newstar-এর পক্ষ থেকে যুব আইকন সম্মাননাপ্রাপ্ত দেবরাজ সাহা তাঁর ২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক সমাজসেবামূলক কর্মসূচির ঘোষণা করেছেন। আগামী ১৬ নভেম্বর ২০২৫ আন্তর্জাতিক নব-নক্ষত্র সংস্থা থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে “Youth Icon” সম্মানে ভূষিত করা হয়েছিল। সেই গৌরবময় সম্মাননাকে সামনে রেখেই আসন্ন জন্মদিনকে মানবসেবার মাধ্যমে উদযাপন করার উদ্যোগ নিয়েছেন বীরভূম জেলার তরুণ লেখক, গল্পকার, সমাজসেবক এবং সম্পাদকীয় বিশ্লেষক দেবরাজ সাহা
জানা গেছে, আগামী ১৩ মার্চ ২০২৬, শুক্রবার কলকাতার হেল্থ ভিউ ডায়গনস্টিক এর উদ্যোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সমাজের সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীরভূমের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লোকশিল্পী শ্রী রতন কাহার মহাশয়।

এছাড়াও, ১৪ মার্চ ২০২৬, শনিবার পথবাসী ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে অন্নভাগ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানবিক সংহতি ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দেবরাজের শুভাকাঙ্ক্ষীরা।
পরবর্তীতে, ১৫ মার্চ ২০২৬, রবিবার সমাজসেবক শ্রীমতী ছবিলা খাতুনের সহযোগিতায় অসহায় মায়েদের সঙ্গে তাঁর ২৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। প্রবীণদের পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও সম্মান প্রদর্শনের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
এই প্রসঙ্গে যুব আইকন দেবরাজ সাহা বলেন,
“আমার জন্মদিন শুধুমাত্র ব্যক্তিগত আনন্দের দিন নয়; এটি আত্মসমালোচনা ও সমাজের প্রতি দায়বদ্ধতা পুনর্নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। চলতি বছরে কোলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমার রচিত গল্প ‘সর্বমঙ্গলা’ প্রকাশিত হয়েছে। সেই সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, বইটির বিক্রয়লব্ধ অর্থের ৮০ শতাংশ সমাজসেবামূলক কাজে ব্যয় করব। তাই এই ধারাবাহিক কর্মসূচি সেই অঙ্গীকার পূরণেরই এক আন্তরিক প্রয়াস। আমি বিশ্বাস করি, সাহিত্য কেবল মননকে সমৃদ্ধ করে না, তা সমাজের প্রতিও আমাদের দায়বদ্ধ করে তোলে। যদি আমার লেখনী মানুষের কল্যাণে সামান্যতম অবদান রাখতে পারে, তবেই তার প্রকৃত সার্থকতা। যুবসমাজকে সঙ্গে নিয়ে মানবিকতার এই পথচলাই আমার আগামী দিনের লক্ষ্য।”
তিনি আরও উল্লেখ করেন, *“সম্মান আমাকে অনুপ্রাণিত করে, কিন্তু মানুষের হাসিই আমাকে শক্তি দেয়। তাই এই আয়োজন কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি এক প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং আগামী দিনেও এধরনের কর্মসূচি আমি চালিয়ে যাব।”
তবে এমন একজন মানবিক ও সমাজমনস্ক ব্যক্তিত্বকে Youth Icon সম্মানে ভূষিত করতে পেরে আমাদের সংস্থা International Newstar গর্বিত। দেবরাজ সাহার এই উদ্যোগ নতুন প্রজন্মকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে এবং যুবশক্তির ইতিবাচক ভূমিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here