20.8 C
Kolkata
Wednesday, March 4, 2026
HomeUncategorizedমহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে জমজমাট সাংস্কৃতিক প্রতিযোগিতা

মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে জমজমাট সাংস্কৃতিক প্রতিযোগিতা

Date:

Related stories

বইমেলার আড়ালে ‘সম্মাননা’র ফাঁদ? অশোক স্তম্ভ ও ISO চিহ্নের অপব্যবহারে ঘনীভূত রহস্য

বাঙালির প্রাণের উৎসব কলকাতা বইমেলা কি এবার তঞ্চকতার চারণভূমি...

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ব্রাত্য বসুর হাতে উন্মোচিত হলো ‘উদার আকাশ’-এর বিশেষ সংখ্যা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হলো...

রোয়েভার ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৬

তামিলনাড়ুর পেরামবালুরে অবস্থিত প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান রোয়েভার ইঞ্জিনিয়ারিং কলেজ...

বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে পোস্টার বিতর্ক! অভিষেকের নির্দেশে সরানো হলো ‘যুবরাজ’ লেখা ব্যানার

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে তাঁর পৈতৃক ভিটে সিমলা স্ট্রিটকে কেন্দ্র...

খাঁটোরা ফুটবলে কে পি ডি ফাইনালে

ডোমজুড় খাটোরা নেতাজি সংঘ আয়োজনে আট দলীয় বিরাট ফুটবল...
spot_imgspot_img

মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে পেয়ারা বাগান উজ্জ্বল সংঘ লাইব্রেরিতে আয়োজিত হলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রতিযোগিতা। নাচ, গান এবং ছবি আঁকা—এই তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন। সকাল থেকেই প্রতিযোগীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে লাইব্রেরি প্রাঙ্গণ।

অনুষ্ঠানের কর্ণধার ইশানি সেনগুপ্ত জানান, আজকের প্রতিযোগিতায় তারা অভূতপূর্ব সাড়া পেয়েছেন। রাজ্যের নানা জায়গা থেকে প্রতিভাবান শিল্পীরা এসে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাবে, যাতে বিশেষ করে গ্রামগঞ্জের লুকিয়ে থাকা প্রতিভারা বড় মঞ্চে নিজেদের তুলে ধরতে পারেন।

মহানগরের আরেক সদস্য সমীক ভট্টাচার্য বলেন, তাদের সংস্থার উদ্দেশ্য সবসময়ই প্রতিভাকে সঠিক প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়া। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের প্রতিভাবানদের বড় মঞ্চ ও টিভি স্ক্রিনে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে আরও বড় আকারে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

সম্পূর্ণ অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন মহানগরের সক্রিয় সদস্য রঞ্জন বাবু। তার নেতৃত্বে প্রতিযোগিতার প্রতিটি ধাপ সুন্দরভাবে সম্পন্ন হয়। উপস্থিত প্রতিযোগী ও অভিভাবকরাও এই আয়োজনকে সাধুবাদ জানান।

একদিনব্যাপী এই সাংস্কৃতিক প্রতিযোগিতা শুধু শিল্প-সংস্কৃতির বহিঃপ্রকাশ নয়, বরং গ্রামীণ ও শহুরে প্রতিভাকে এক মঞ্চে আনার এক বিরল উদ্যোগ হিসেবে চিহ্নিত হলো। মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা এ ধরনের প্রতিভা অন্বেষণের আয়োজন চালিয়ে যাবে।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here